Game

2 years ago

Pep Guardiola:প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল পেপ গুয়ার্দিওলার দল

Pep Guardiola
Pep Guardiola

 

ম্যানচেস্টার, ৪ ডিসেম্বর : প্রিমিয়ার লিগে সিটি-টটেনহ্যামের মধ্যে হল ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াই। এর ফলে টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল পেপ গুয়ার্দিওলার দল। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না লিগ চ্যাম্পিয়নরা। বরং বলা যায়, গোল উৎসবের এই ম্যাচে ম্যানচেস্টার সিটিকে জিততে দিল না টেনহ্যাম হটস্পার। ইতিহাদ স্টেডিয়ামে রবিবার রাতে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে।

পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারানো সিটি এখন নেমে গেল তিন নম্বরে। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩০। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে লিভারপুল।


You might also like!