Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Paris Olympics: প্যারিস অলিম্পিক: টিটি-র মূল দলে নেই বাংলার ঐহিকা, রয়েছেন পরিবর্তিত প্যাডলার হিসেবে

Paris Olympic
Paris Olympic

 

কলকাতা, ১১ জুলাই : এই প্রথম অলিম্পিক গেমসে টেবিল টেনিসে দলগত বিভাগে ভারতের পুরুষ এবং মহিলা দল অংশ নিচ্ছে। পুরুষ বিভাগে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তারকা প্যাডলার অচিন্ত্য শরথ কমল। আর মহিলা বিভাগে ভারতকে নেতৃত্ব দেবেন আরেক তারকা প্যাডলার মনিকা বাত্রা।

আসন্ন গেমসের জন্য ছয় সদস্যকে নির্বাচন করা হয়েছে। পুরুষ এবং মহিলা বিভাগে মোট তিনজন করে ছয় জন সদস্যকে বাছা হয়েছে। পাশাপাশি সিঙ্গেলস বিভাগেও ভারত প্রতিদ্বন্দ্বিতা করবে।

পুরুষদের দলে রয়েছেন- শরথ কমল, হারমিত দেশাই এবং মানব ঠাক্কার। আর মহিলা দলে রয়েছেন -মনিকা বাত্রা, সৃজা আকুলা এবং অর্চনা কামাত। দুই বিভাগেই রয়েছেন একজন করে পরিবর্ত প্যাডলার। পুরুষ বিভাগে রয়েছেন জি সাথিয়ান। আর মহিলা বিভাগে রয়েছেন বাংলার ঐহিকা মুখার্জি। কোন প্যাডলারের চোট লাগলে বা কোচ চাইলে মূল দলের পরিবর্তে খেলানো হতে পারে এই দুই পরিবর্তপ্যাডলারদের।

পুরুষদের সিঙ্গেলস লড়াই করবেন শরথ কমল এবং হারমিত দেশাই। আর মহিলা সিঙ্গেলসে লড়াই করবেন মনিকা বাত্রা এবং সৃজা আকুলা।

তবে দলে পরিবর্ত হিসাবে থাকা সাথিয়ান এবং বাংলার ঐহিকা মুখার্জি দলের সঙ্গে প্যারিস যাবেন, কিন্তু তারা দলের সঙ্গে অলিম্পিক গেমস ভিলেজে থাকতে পারবেন না।

You might also like!