Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

Rishabh Panth : কলকাতায় পন্থ, সৌরভ-পন্টিং-র বিশেষ নজরদারিতে চলছে মাঠে ফেরার লড়াই

Rishabh Panth (Collected)
Rishabh Panth (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে দিল্লি ক্যাপিটালস দলের শিবির চলছে। সেই ক্যাম্পে যোগ দিলেন পন্থ ও। শিবিরে রয়েছেন কোচ রিকি পন্টিং এবং ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। পন্থ যদিও বৃহস্পতিবার অনুশীলন করেননি। তাঁকে দেখা যায় সৌরভদের সঙ্গে কথা বলতে।

বুধবার থেকে দিল্লি ক্যাপিটালসের শিবির শুরু হয়েছে কলকাতায়। সৌরভই এই শিবির আয়োজন করেছেন। বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছিলেন পন্টিং। তার মাঝেই দিল্লির শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। বৃহস্পতিবার পন্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সাদা জামা আর কালো হাফ প্যান্ট পরে। মাথায় ছিল কালো টুপি। চোখে রোদচশমা। বেঙ্গালুরুতে ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) ছিলেন পন্থ। সেখানেই রিহ্যাব চলছিল তাঁর। এনসিএ-তে ম্যাচও খেলেন তিনি। পন্থ আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চাইবেন। সেই কারণে শুধু আইপিএল নয় ঘরোয়া ক্রিকেটেও খেলার পরিকল্পনা রয়েছে তাঁর।

গত বছর ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্থ। তাঁর হাঁটুতে চোট লাগে। অস্ত্রোপচার করতে হয়। হাঁটতেই পারছিলেন না পন্থ। ধীরে ধীরে সুস্থ হতে থাকেন তিনি। এক সময় ক্রাচ নিয়ে হাঁটছিলেন পন্থ। সেখান থেকে আবার মাঠে ফিরছেন তিনি। কলকাতায় এখনও ব্যাট হাতে তাঁকে দেখা যায়নি। তবে খুব শীঘ্রই তা হতে চলেছে। পন্থের প্রত্যাবর্তন হতে পারে কলকাতা থেকেই।

২০১৫ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় পন্থের। দিল্লির হয়ে রঞ্জি এবং বিজয় হজারে ট্রফিতে সে বছর খেলেছিলেন তিনি। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পন্থের। প্রথমে সাদা বলে পরে লাল বলের ক্রিকেটও অভিষেক হয় তাঁর। ৩৩টি টেস্টে ২২৭১ রান করেছেন পন্থ। এক দিনের ক্রিকেটে ৩০ ম্যাচে তিনি করেছেন ৮৬৫ রান। ৬৬টি টি-টোয়েন্টিও খেলেছেন পন্থ। করেছেন ৯৮৭ রান। ভারতের এক নম্বর উইকেটরক্ষক হয়ে উঠেছিলেন তিনি। 

You might also like!