Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

ICC One Day Cricket Rankings : ৪৮ ঘণ্টার মধ্যেই পাকিস্তান শীর্ষস্থান থেকে চলে গেল তিন নম্বরে

Pakistan won the third and final T20I against New Zealand by 18 runs at Bay Oval.
Pakistan won the third and final T20I against New Zealand by 18 runs at Bay Oval.

 

দুবাই, ৮ মে  : আইসিসির এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় শীর্ষ স্থানের জায়গাটা ধরে রাখতে পারল না পাকিস্তান। বাবর আজমরা প্রথম বার শীর্ষে এসেও তা এনজয় করল মাত্র ৪৮ ঘণ্টা। শীর্ষস্থান থেকে আজমরা নেমে গেলেন ভারতেরও নীচে। অর্থাৎ তৃতীয় স্থানে। শীর্ষে উঠে এল অস্ট্রেলিয়া।

ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ়ে ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন বাবররা। সেই সাফল্যের সুবাদে ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছিলেন তাঁরা। কিন্তু সিরিজ়ের শেষ ম্যাচে কিউয়িরা সান্ত্বনার জয় পেতেই শীর্ষচ্যুত হল পাকিস্তান। ৪-১ ব্যবধানে সিরিজ জিতেও লাভ হল না। শীর্ষস্থান থেকে নেমে যেতে হলে তৃতীয় স্থানে। অর্থাৎ পাকিস্তানের স্থান হল ভারতের পরে।

৪৮ ঘন্টার পর এক দিনের ক্রিকেটে আবারও শীর্ষে উঠে এল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের রেটিং পয়েন্ট ১১৩। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মাদেরও রেটিং পয়েন্ট ১১৩। ভারত অবশ্য অস্ট্রেলিয়ার থেকে ১২টি এক দিনের ম্যাচ বেশি খেলেছে। ১১২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।


You might also like!