
কলম্বো, ১৫, সেপ্টেম্বর : এশিয়া কাপ থেকে পাকিস্তানের বিদায়। পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল শ্রীলঙ্কা। শেষ বলে গিয়ে রোমাঞ্চকর ম্যাচে জয় পায় লঙ্কানরা। বৃহস্পতিবার রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচ বৃষ্টির জন্য শুরু হয় দেরিতে। বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ২৫২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। শ্রীলঙ্কা এই রান তাড়া করতে নেমে শেষ বলে রোমাঞ্চকর জয় পায় লঙ্কানরা।
আগামী ১৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ৪২ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে পাকিস্তান। এরপর ২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে কুশল মেন্ডিসের ফিফটি এবং চারিথ আসালাঙ্কার দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেটের নাটকীয় জয় তুলে নেয় লঙ্কানরা।
