
নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর : ডায়মন্ড লিগের ফাইনালে নীরজ চোপড়া যাতে শীর্ষস্থানে থাকতে পারে সেদিকে লক্ষ্য রেখে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের মিশন অলিম্পিক সেল । উল্লেখ্য কয়েকদিন আগে জুরিখের ডায়মন্ড লীগে অল্পের জন্য শীর্ষস্থান হারায় নীরজ।
সুইৎজারল্যান্ডের এই অনুশীলন শিবিরে নীরজ অংশ নেবেন। নীরজ ছাড়াও অংশ নিচ্ছেন আরও কয়েকজন অ্যাথলিট। এই শিবির আয়োজনের জন্য বরাদ্দ করা হয়েছে ৬ লক্ষ টাকা। প্রসঙ্গত, চলতি মাসেই ডায়মন্ড লিগের ফাইনালে খেলতে নামবেন নীরজ।
সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে শুরু হয়েছে এই প্রস্তুতি শিবির। সেখানেই যোগ দেবেন নীরজ চোপড়াও। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই শিবিরেই অনুশীলন করবেন বিশ্ব অ্যাথলেটিকসে সোনাজয়ী নীরজ।
