Game

2 years ago

Mohun Bagan Super Giants: ঘরের মাঠে ওড়িশা এফসি, ৩ পয়েন্টই লক্ষ্য মোহনবাগান সুপার জায়ান্টসের

Mohun Bagan Super Giants
Mohun Bagan Super Giants

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইন্টার-জোনাল সেমিফাইনালে খেলতে গেলে জিততেই হবে। সোমবার যুবভারতী স্টেডিয়ামে এএফসি কাপের ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারাতেই হবে। তাই ম্যাচটা কার্যত মরণ-বাঁচন লড়াই। সোমবার তাই এক পয়েন্টও হারাতে রাজি নন কোচ জুয়ান ফেরান্দো। তবে টিমের চিন্তা, দলে নেই দিমিত্রি পেত্রাতোস। কামিন্সদের বাড়তি দায়িত্ব নিতে হবে।

এএফসির গ্রুপ পর্বের ফলাফল যা বলছে, সাত পয়েন্ট নিয়ে একই সঙ্গে আছে বাংলাদেশে বসুন্ধরা এফসি ও মোহনবাগান। তবে শীর্যে রয়েছে বসুন্ধরা। এই ম্যাচের পাশাপাশি মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধেও জিততে হবে মোহনবাগানকে। বসুন্ধরা হারলে সুবিধা পাবে সবুজ-মেরুন। তবে এই জটিল অঙ্কের আগে ওড়িশা এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিতে চায় মোহনবাগান সুপার জায়ান্ট।


You might also like!