
কলকাতা, ৭ এপ্রিল : কেকেআর শিবিরে আরও এক রহস্যময় স্পিনার। রবিবার দেখল নন্দনকানন। তিনি হলেন সুয়াশ শর্মা যাঁর বলের গতি, লাইন, লেংথ সব কিছুই বুঝে ওঠা দায়। অনুশীলনেই নজর কেড়েছিলেন সবার। এবার আইপিএলের মঞ্চে অভিষেকেই তা তিনি দেখালেন। খেলতে নেমেই তুলে নিলেন তিন তিনটি উইকেট। তা ও আরসিবির কোহলিদের বিরুদ্ধে।
ইডেনে নিজেদের প্রথম হােম ম্যাচ খেলতে নেমেছিল কেকেআর। বিরাট কোহলির দলের বিরুদ্ধে ৮১ রানে জয় ছিনিয়ে নেয় কেকেআর। আর সেই ম্যাচেই দুরন্ত পারফর্ম করে তিন তিনটি উইকেট তুলে নিলেন।
বয়স সদ্য উনিশ পেরিয়েছে। ২০০৩ সালের ১৫ মে দিল্লিতে জন্ম সুয়াশের। ছোটে থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট এ ক্রিকেটে একটিও ম্যাচ খেলেননি। অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৫ দলে খেললেও এখনও কোনও রাজ্য দলে খেলার সুযোগ পাননি সুয়াশ। কেকেআরের ক্যাম্পে প্রথমবার নীতিশ রানার সঙ্গে পরিচয় হয় সুয়াশের। কেকেআর অধিনায়ক নিজেও জানিয়েছেন যে সেই ক্যাম্পে সুয়াশের বোলিং দেখেই তাঁকে খেলানোর বিষয় ভাবনা চিন্তা করেছিলেন। এদিন নিজের ৪ ওভারের স্পেলে সুয়াশ ৩০ রান খরচ করলেও ৩ উইকেট তুলে নিয়েছে।
