
স্পেন : গত এক বছর চোট আঘাতের জন্য তিনি কোর্টের বাইরে ছিলেন। অনেকেই ভেবেছিলেন তিনি অবসর নিয়ে নেবেন। কিন্তু তা কি হয়।একজন কিংবদন্তি নিঃশব্দে হারিয়ে যাবেন। বিদায়ের আগে তিনি নিজেকে আবার প্রমাণ করে দিতে চাইছেন। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের ক্যামব্যাকের কথা জানিয়েছেন নাদাল। স্প্যানিশ তারকা বলেছেন , 'জানুয়ারির প্রথম সপ্তাহে ব্রিসবেনে খেলব। সবার সঙ্গে দেখা হবে আবার।'
আগামী জানুয়ারিতে ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলবেন তিনি। বিশ্বের প্রাক্তন ১ নম্বর টেনিস খেলোয়াড়ের এই সিদ্ধান্তে খুশি তার ভক্তরা।
