Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Mysterious death of Tori Bowie: প্রয়াত হলেন স্বর্ণজয়ী অলিম্পিয়ান টরি বোউই

US Olympian Tori Bowie (File Picture)
US Olympian Tori Bowie (File Picture)

 

ফ্লোরিডা, ৪ মে : রিও ডি জেনেইরো অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড মাতিয়েছিলেন যুক্তরাষ্ট্রের টরি বোউই। জিতেছিলেন একটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ। যুক্তরাষ্ট্রের সেই অলিম্পিয়ান মাত্র ৩২ বয়সে পাড়ি জমালেন পরপারে। তিনি রিও ডি জেনিরোতে ১০০ মিটার রিলে সোনা ,১০০ মিটার স্প্রিন্টে রুপো ও ২০০ মিটারে ব্রোঞ্জও জিতেছিলেন তিনি।

তিনটি অলিম্পিক পদক ও দুবারের বিশ্বচ্যাম্পিয়ন বোউইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর এজেন্ট কিম্বার্লি হলান্ড। বুধবার রাতে (৩ মে) ফ্লোরিডায় নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। টরির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। যুক্তরাষ্ট্রের ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিবৃতি দিয়ে টরির বিদায়কে 'অপূরণীয় ক্ষতি' হিসেবে উল্লেখ করেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ব অ্যাথলেটিকস সংস্থাও।


You might also like!