
রিওডিজেনিরো, ২২ নভেম্বর : লিওনেল স্ক্যালোনির হাত ধরে গত বছর কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তার এক বছরের মধ্যেই গতকাল বাছাই পর্বের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের পর এই আর্জেন্টাইন কোচ দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন। কেন এমনটা বলছেন স্ক্যালোনি? স্ক্যালোনি বলেন, ‘খেলার মাঠে দর্শকদের এমন আচরণ মেনে নেওয়া যায় না।এর জন্য খেলোয়াড়েরা আমার কাজটা কঠিন করে তুলেছে।
এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ। তাই আমাকে একটু ভাবতে হবে। পরে আমি এ নিয়ে ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব।’ স্ক্যালোনির এমন কথা কিসের ইঙ্গিত দিচ্ছে তা অনেকেই অনুমান করতে পারেন।
