Game

2 years ago

Lionel Messi : ফুটবলমঞ্চে মেসিপুত্রের অভিষেক

Lionel Messi's Son Thiago  (Collected)
Lionel Messi's Son Thiago (Collected)

 

মিয়ামি, ১৬ সেপ্টেম্বর: বাবা–ছেলের ফুটবলার হয়ে ওঠার উদাহরণ নতুন কিছু নয়। এরকম উদাহরণ অনেক আছে। কখনো বাবার মতন হতে পারে না ছেলে , আবার কখনো বাবাকে ছাড়িয়ে খ্যাতিমান হয়ে উঠেন ছেলে। আর সাফল্য বা ব্যর্থতার সেই পথে হাঁটতে এসেছে মেসির ছেলে থিয়াগোও।

আগস্টে ইন্টার মায়ামির একাডেমিতে অনূর্ধ্ব–১২ দলে যোগ দিয়েছে লিওনেল মেসির ছেলে থিয়াগো। এবার ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে অভিষেকও হল তার। ম্যাচের তার অভিষেকের মুহূর্তও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে সতীর্থদের সঙ্গে তাকেও গোল উদ্‌যাপন করতেও দেখা গেছে।

১০ বছর বয়সী থিয়াগো বয়সভিত্তিক দলের একজন হিসেবেই ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারের ম্যাচটিতে মাঠে নামে। ফ্লোরিডা ব্লুতে থিয়াগোর অভিষেক হয়েছে ওয়েস্টন এফসির বিপক্ষে। যেখানে তার দল জিতেছে ২–১ গোলে।

আর্জেন্টাইনদের সমর্থকদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা গেছে তাকে নিয়ে। অনেকেই থিয়াগোকে শুভেচ্ছাও জানিয়েছে। তাঁদের আশা মেসির পর তাঁর ছেলেও ফুটবলমঞ্চে ঝলক দেখাবে।

You might also like!