Breaking News
 
Mamata Banerjee:ধর্নামঞ্চে হইচই, মাইক্রোফোনে নির্দেশ মমতার —‘দোষীকে হাতেনাতে ধরুন, পুলিশকে দিন’ Chandrima Bhattacharya: ‘মহিলাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না!’ জ্ঞানেশ বনাম চন্দ্রিমা তরজায় উত্তপ্ত কক্ষ, উত্তাল রাজনীতি Gautam Gambhir: ‘এই ট্রফি রাহুল আর ভিভিএস-এর জন্য!’ দুঃসময়ে পাশে থাকায় জয় শাহকে বিশেষ কৃতজ্ঞতা ভারত কোচের SIR : SIR-এ ব্রাত্য বৈধ ভোটাররা! কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল, শুনানির অপেক্ষায় দেশ Military Drill:আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল মার্কিন রণতরী! কিমের ডেরার কাছে ট্রাম্পের বিরাট যুদ্ধ মহড়া, ঘনাচ্ছে বিপদের মেঘ Rahul Gandhi: সিপিএম মানেই কি বিজেপির বি-টিম? রাহুলের ‘CJP’ তত্ত্বে তোলপাড় রাজনৈতিক মহল, তুঙ্গে বিতর্ক

 

Game

3 years ago

Messi not nominated for Ballon D'or : ১৭ বছরে এই প্রথমবার ব্যালন ডি’অর পুরস্কারের তালিকায় নেই মেসি!

Messi not nominated for Ballon D'or
Messi not nominated for Ballon D'or

 

১৭ বছরে এই প্রথমবার ব্যালন ডি’অর পুরস্কারের প্রাথমিক ৩০ জনের তালিকায় নেই লিওনেল মেসির নাম! গত মরশুমের সার্বিক পারফরম্যান্সের নিরিখেই এবার সেরাদের তালিকা থেকে বাদ পড়েছেন এলএম টেন। আর্জেন্টাইন সুপারস্টারের পাশাপাশি প্রাথমিক তালিকায় নাম নেই নেইমার, টনি ক্রুস, ম্যানুয়েল ন্যুয়েরের মতো তারকাদেরও। তাহলে কারা রয়েছেন তা লিকায়? প্রত্যাশিত ভাবেই নাম আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এছাড়াও জায়গা করে নিয়েছেন করিম বেঞ্জেমা, রবার্ট লেওনডস্কি, মহম্মদ সালাহ, কিলিয়ান এমবাপে, সাদিও মানে, থিবো কুর্তোয়া, এর্লিং হালান্ড-সহ অন্যান্যরা। ১৭ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেদিনই জানা যাবে, এবারের সেরা তারকা কে। গত বছর মেসির হাতে ব্যালন ডি’অর (Ballon D’Or) ওঠার পর থেকেই পুরস্কারের স্বচ্ছ্বতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষত, লেওনডস্কির সঙ্গে বঞ্চনা করা হয়েছে বলে সরব হয় জার্মান সংবাদমাধ্যম। এরপরই ব্যালন ডি’অরের নিয়ম বদলায়। পুরস্কারের নির্ধারিত সময় জানুয়ারি-ডিসেম্বরের পরিবর্তে আগস্ট-জুলাই করা হয় ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে সামঞ্জস্য রেখে। ফলে ২৮ বছর পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিলেও ব্যালন ডি’অরের মানদণ্ডে তা গ্রাহ্য করা হয়নি।

You might also like!