Game

2 years ago

Christiano Ronaldo: মেসি-এম্বাপেরা আছেন, ফিফার বর্ষসেরার মনোনয়নে বাদ রোনাল্ডো

Christiano Ronaldo
Christiano Ronaldo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিনি ফুটবলের ইতিহাসে সর্বকালের এক বিস্ময়। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পরপর দুবার বর্ষসেরা হওয়া, পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডোর নাম নেই এ বছরের ফিফার বর্ষসেরার তালিকায়। ২০২০-এর পর থেকে সেরা তিনে তিনি আসেননি, কিন্তু এবার সেরা দশেই ঠাঁই নেই সিআর সেভেনের।

তালিকায় প্রত্যাশিত ভাবেই রয়েছেন লিওনেল মেসি। তাঁর কেরিয়ারে একটাই অপ্রাপ্তি ছিল। বিশ্বকাপের ট্রফি। অবশেষে সেই ঝুলিও খালি থাকেনি। তালিকায় রয়েছে কিলিয়ান এম্ব্যাপেও। তবে কোথাও নেই ক্রিসচিয়ানো।

মাস কয়েক আগে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়ে বেশ নজর কাড়া ফর্মেই আছেন চড় সেভেন, কিন্তু অধরা রয়ে গিয়েছেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

You might also like!