Game

2 years ago

Man city : হল্যান্ডের দ্রুততম গোলের দিনে জয় পেল না ম্যান সিটি

Man City   (File picture)
Man City (File picture)

 

ম্যানচেস্টার, ২৬ নভেম্বর : হলান্ডের রেকর্ডের দিনে জয় পেল না ম্যানসিটি। শনিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলl উত্তেজনাপূর্ণ ম্যাচ। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কোনো দল। ম্যাচটি এক এক গোলে ড্র হয়। তবে জয় না এলেও আর্লিং হলান্ড ছুঁয়েছেন আরও একটি রেকর্ড।

এদিন লিভারপুলের বিরুদ্ধে গোল করে প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়লেন আর্লিং হলান্ড। হল্যান্ডের এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে মাত্র ৪৮ ম্যাচ খেলে ৫০ গোল করলেন হলান্ড। এর আগে এত কম ম্যাচ খেলে এত গোল কেউ করতে পারেননি।আর অল রেডের হয়ে গোল করেন আলেকজান্ডার।


You might also like!