Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

ISL Final Match today: যুবভারতীতে মহারণ : মোহনবাগান ও মুম্বই কেউ কাউকে ছাড়তে রাজি নয়

ISL Final Match today
ISL Final Match today

 

কলকাতা, ৪ মে: শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে মহারণ। আইএসএল ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে আইএসএলের দুই শক্তিশালী দল মোহনবাগান সুপার জায়ান্টস ও মুম্বই সিটি এফসি৷ আর এই দু’দলের কাছে মর্যাদার লড়াই। এই দুই দল পরপর দু’বছর ফাইনালে খেলছে৷ গতবছর এই মুম্বইকে হারিয়েই মোহনবাগান ভারত সেরা দল হয়েছিল৷ এবারও মোহনবাগানের সামনে এসেছে আরো একবার ভারত সেরা দল হওয়ার৷ সেই সুযোগটা মোহনবাগান পাচ্ছে ঘরের মাঠে খেলা হওয়ায়৷ কারণ প্রায় ষাট-সত্তর হাজার দর্শকের সমর্থন তারা পাবে। তাছাড়া গত সেমিফাইনাল দ্বিতীয় লেগের ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়েছে মোহনবাগান ওড়িশা এফসি’র বিরুদ্ধে৷

এই জয় তাদের আত্মবিশ্বাস অবশ্যই বাড়াবে। মুম্বইও কিন্ত্ত ছেড়ে কথা বলবে না৷ তারাও এবার আইএসএলে শক্তিশালী দল।আজ মোহনবাগানকে চাপের মধ্যে রেখে তারাও ম্যাচটা জিততে চাইবে৷আই এসএলের লিগ শিল্ডএর প্রথম লেগে মোহনবাগানকে তারা হারিয়েছে। আর আইএসএলের সেমিফাইনালেও গোয়াকে ভালোভাবে হারিয়ে ফাইনালে উঠেছে। সুতরাং আজ যুবভারতী যে দারুন একটা ম্যাচ দেখতে চলেছে তাতে সন্দেহ নেই। মোহনবাগান ও মুম্বই দুটো দলই দু’বারের ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে৷

You might also like!