
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনেইমার খেললনি। তাতেও তাঁর ক্লাব আল-হিলালের কাছে হেরেই সৌদি সফর শুরু করলেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব ইন্টার মায়ামি। এই সফরে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামি। তার প্রথমটা ছিল আল-হিলালের বিরুদ্ধে।
এই ম্যাচে ৪-৩ গোলে হেরে গেল মেসির দল। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন মেসি। তাতেও ম্যাচ বাঁচাতে পারেননি। কারণ, ৮৮ মিনিটে গোল করে ম্যাচ জিতে যায় সৌদির এই ক্লাব।
বৃহস্পতিবার আসল ম্যাচ। আরবের মাঠে মুখোমুখি হবে রোনাল্ডো ও মেসি। ইন্টার মায়ামি খেলবে আল-নাসেরের বিরুদ্ধে। এই ম্যাচ খেলেই হংকং-এর দিকে রওনা দেবে মার্কিন এই ফুটবল ক্লাব।
