Game

2 years ago

Lionel Messi :আমেরিকার একটি মদ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন লিওনেল মেসি

Lionel Messi
Lionel Messi

 

মিয়ামি, ১৩ ডিসেম্বর : আমেরিকার একটি মদ কোম্পানির অ্যাম্বাসেডর হলেন ইন্টার মিয়ামির তারকা লিওনেল মেসি। এই মদ কোম্পানিটির সঙ্গে মেসির চুক্তির সম্পর্কটা নতুন কিছু নয়। এই কোম্পানির সঙ্গে তিনি যুক্ত ছিলেন আগেও। ২০২০ সালের সেপ্টেম্বর থেকেই মেসি এই বিখ্যাত মদ কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। এবার সেটির অ্যাম্বাসেডর হয়ে অফিসিয়াল প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ করলেন। এর আগে মেসি বার্সেলোনায় থাকাকালীন ১৬০ জন গোলরক্ষককে ৬৪৪ বোতল মদ পাঠিয়েছিল কোম্পানিটি। তাতেই খবরের শিরোনাম হয়েছিলেন আর্জেন্টাইন তারকা।

২০২৪ সালের কোপা আমেরিকায় এই মদ কোম্পানিটি অফিসিয়াল বিয়ার স্পনসর হবে। সামাজিক মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ‘আমরা ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত যে, লিও মেসি আনুষ্ঠানিকভাবে ২০২৪ সাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন! আমাদের অফিসিয়াল ক্রীড়াবিদ হিসেবে তিনি মাঠে নামবেন এটা ভেবে আমরা রোমাঞ্চিত।'


You might also like!