Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Lightning strike kills 37 in Uttar Pradesh:উত্তর প্রদেশে বজ্রাঘাতে মৃত্যু ৩৭ জনের, সর্বাধিক জীবনহানি প্রতাপগড়ে

Lightning strike kills 37 in Uttar Pradesh
Lightning strike kills 37 in Uttar Pradesh

 

লখনউ, ১১ জুলাই : উত্তর প্রদেশে বজ্রাঘাতে একদিনে প্রাণ হারালেন ৩৭ জন। সবথেকে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড়ে। সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অনেকেই আহত ও জখম হয়েছেন।

গত কয়েক দিন ধরেই উত্তর প্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে, সঙ্গে বাজও পড়ছে। বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। প্রশাসন সূত্রের খবর, এই দুর্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রাঘাতে মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে। বাজ পড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। তার পরই রয়েছে সুলতানপুর। সেখানে সাত জনের মৃত্যু হয়েছে। চন্দৌলিতে ছয়, মৈনপুরীতে পাঁচ এবং প্রয়াগরাজে চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুধু মৃত্যুই নয়, এই সব জেলায় বাজ পড়ে ঝলসে আহত হয়েছেন ১২ জনেরও বেশি।

You might also like!