Game

2 years ago

Barcelona:লা লিগা: টানা তিন ম্যাচে জয়হীন বার্সেলোনা, ড্র করল ভ্যালেন্সিয়ার সঙ্গে

Barcelona
Barcelona

 

বার্সেলোনা, ১৭ ডিসেম্বর :ভালেন্সিয়ার মাঠে ভালেন্সিয়ার সঙ্গে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র করলো বার্সেলোনা। বিরতির পর জোয়াও ফেলিক্স বার্সেলোনাকে এগিয়ে দেন।কিন্তু গোলটা ধরে রাখতে পারে নি বার্সেলোনা। ম্যাচে সমতা ফেরান উগো গিয়ামন।লিগে গত রাউন্ডে জিরোনার কাছে ৪-২ গোলে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে রয়্যাল এন্টওয়ার্পের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারে কাতালান দলটি। এর ফলে টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল তারা।১৭ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে, আর ৪১ পয়েন্ট নিয়ে জিরোনা রয়েছে শীর্ষে ।বার্সেলোনার সমান ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দশে আছে ভালেন্সিয়া।

You might also like!