Game

2 years ago

Jacques Kallis:ভারতকে সিরিজ জিততে হলে কোহলিকে জ্বলে উঠতে হবে, অভিমত জ্যাক ক্যালিসের

Jacques Kallis
Jacques Kallis

 

কেপটাউন, ১১ ডিসেম্বর : দক্ষিণ আফ্রিকায় এখনো পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবার রোহিত শর্মার ভারত পারবে কি না, সেই উত্তর লুকিয়ে রয়েছে কোহলির ব্যাটে। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিসের অভিমত এমনটিই।এই কিংবদন্তি অলরাউন্ডারের মতে, চ্যালেঞ্জিং এই কন্ডিশনে ভারতকে সিরিজ জিততে হলে ভালো পারফরমেন্স করতেই হবে কোহলিকে।

উল্লেখ্য দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত ৮টি টেস্ট সিরিজ খেলেছে ভারত। তার মধ্যে ২০১০ -১১ সালে তিন ম্যাচের সিরিজ ড্র করা ছাড়া বাকি ৭টি সিরিজেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। দু টেস্টের সিরিজ শুরু হচ্ছে সেঞ্চুরিয়নে বক্সিং ডে তে ২৬ ডিসেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট হবে কেপ টাউনে ৩ জানুয়ারি থেকে।


You might also like!