Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

New Zealand: আজ লঙ্কানদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ কিউয়িদের

Kiwis have a life-or-death match against the Lankans today
Kiwis have a life-or-death match against the Lankans today

 

বেঙ্গালুরু, ৯ নভেম্বর: বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো হচ্ছে। এই পর্ব থেকে কোন দল সেমিফাইনালে যাবে তারই হিসাব-নিকাশ চলছে। আজ ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পেতে নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে শ্রীলংকার। নিউজিল্যান্ডকে সেমিফাইনালে যেতে হলে আজ বিরাট ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে।

ভারত, দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল গেছে অস্ট্রেলিয়া। ফলে শেষ চারের জন্য আর মাত্র একটিই জায়গা খালি রয়েছে। আর তার জন্য এই লড়াইয়ে রয়েছে তিনটি দল – নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং পাকিস্তান।

নেট রানরেটে আফগান ও পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে কিউয়িরা। তবে আজকের ম্যাচ জিতলেও কিউয়িদের তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও পাকিস্তানের বাকি থাকা ম্যাচের দিকে। কারন এই তিন দলে ভাগ্য অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে।

হেড টু হেড – নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ওডিআইতে মোট ১০১টি ম্যাচ খেলেছে। তাতে কিউয়িদের জয় ৫১টি এবং শ্রীলঙ্কার জয় ৪১টি। ৮ ম্যাচ অমীমাংসিত এবং ১টি ম্যাচ টাই। শেষ সাত ওডিআইতে কিউয়িরা হারিয়েছে লঙ্কানদের।

You might also like!