Game

2 years ago

IPL auction:কিংয়ের নাইট ২৫ কোটির স্ট্রার্ক, বিশ্বজয়ী অধিনায়ক হায়দরাবাদের, ভারতের মুখ হর্ষল

Mitchell Starc
Mitchell Starc

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্ট্রার্ক। মঙ্গলবার, দুবাইয়ের কোকাকোলা এরিনায় IPL এর নিলামে তাঁর দর উঠল প্রায় ২৫ কোটি টাকা। ৯ বছর পর IPl খেলতে এসে সব রেকর্ড ভেঙে দিলেন বিশ্বকাপজয়ী এই বাঁহাতি। বাকি সব দলের সঙ্গে লড়াই করে স্ট্রার্ককে ঘরে তুলল কলকাতা।

এই ঘটনার কয়েক মিনিট আগেই প্রায় ২১ কোটি টাকা দাম দিয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে ঘরে তোলে হায়দ্রাবাদ। এই নিলাম থেকে চেন্নাইয়ের দামি ক্রিকেটার ব্যারেন মিচেলের দাম উঠল ১৪ কোটি।

ভারতীয়দের মধ্যে এই নিলামে কোটিপতি হলেন হর্ষল প্যাটেল। প্রায় ১২ কোটি টাকা দিয়ে RCB এর প্রাক্তন এই ক্রিকেটারকে কিনেছে পঞ্জাব। সেরা ৫ এর তালিকায় রয়েছেন ক্যারিবিয়ান পেসার আলভেরি জোসেফ।


You might also like!