Game

2 years ago

Virat Kohli : King-এর ব্যাটে কিউই বধ, বিশ্বকাপের শীর্ষে বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সচিন গ্রহে নতুন হওয়ার আগেই, বিশ্বকাপের শীর্ষে বিরাট কোহলি। ধর্মশালায় তাঁর রূপকথায় ৯৫ সবাইকে পিছনে ফেলে সবার উপরে তুলে দিল বিরাট। চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচে কোহলির রান ৩৫৪। ব্যাটিং গড় ১১৮। তারমধ্যে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত শতরান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটের ৯৫ রানকে তাঁর দেখা সেরা ইনিংস বলে বর্ণনা করেছেন সুনীল গাভাসকর। ম্যাচ শেষে গাভাসকর জানিয়েছেন, আক্ষেপ থেকে গেল এই রানটা সেঞ্চুরিতে পরিপূর্ণ হল না। কিছু করার নেই, এটাই ক্রিকেট। লখনউ থেকে বিরাটকে ফের শূন্য থেকে শুরুর পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার।

২৯ তারিখ বিশ্বকাপের পরের ম্যাচ। ভারতের সামনে এবার গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। যার ইতিমধ্যেই এই বিশ্বকাপে বেশ ল্যাজেগোবরে। ওই ম্যাচেই সচিনকে স্পর্শ করবেন বিরাট। এমনটাই দাবি, তাঁর ভক্তদের। আর ওই দিন লখনউ থেকে সচিন গ্রহের নতুন তারা হবেন বিরাট।

You might also like!