Game

2 years ago

Jaspreet Bumrah: বুমরাকে সাপোর্ট দেওয়ার কেউ ছিল না, হারের পর মনে করছেন অধিনায়ক রোহিত

Jaspreet Bumrah
Jaspreet Bumrah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ৪০০ রানের গণ্ডি পার করে ফেলেছিল। জসপ্রীত বুমরাকে সাহায্য করার মতো কোনও বোলার ছিলেন না। এমনই মনে করছেন অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের পর তিনি জানান, সেঞ্চুরিয়নের পিচ বোলারদের পক্ষে ছিল না।

বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩২ রান ও ইনিংসে হারতে হয়েছে ভারতকে। প্রথম ইনিংসে ২৪৫ রান তুললেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩১ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৪০৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার ১৮৫ রান করেন। মার্কো জেনসেনও ৮৪ কান করেন। ডেভিড বেডিংহ্যাম করেন ৫৬ রান।

রোহিত ম্যাচের পর বোলারদের পাশে দাঁড়িয়ে বলেন, "এটা ৪০০ রানের উইকেট ছিল না। আমরা প্রচুর রান দিয়ে ফেলেছি। বুমরা, একজন বোলারের উপর নির্ভর করে থাকলে তো হবে না। অন্য তিন পেসারকেও তাঁদের ভূমিকা পালন করতে হবে। বুমরা ভাল বল করেছে। কিন্তু ওর সাপোর্ট দরকার ছিল। যেটা ও পায়নি। "


You might also like!