
মুম্বই : সেঞ্চুরিয়ানের পর এবার কেকটাউন।এই মাঠেই হবে দ্বিতীয় টেস্ট ৩ জানুয়ারি থেকে।সেঞ্চুরিয়ানের প্রথম টেস্ট ম্যাচে ভারত শোচনীয়ভাবে হেরেছে।ভারতীয় দলে এবার দ্বিতীয় টেস্টের জন্য কিছুটা পরিবর্তন আনার চিন্তাভাবনা করছেন টিম ম্যানেজমেন্ট। ভারতীয় স্পেস বোলিং স্কোয়াডে আবেশ খানকে যেমন আনা হয়েছে তেমনি ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও দলে ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছেন টিম ম্যানেজমেন্ট। সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারেননি। কেপটাউন টেস্টের আগে এ বার তিনি অনুশীলন শুরু করলেন।
সেঞ্চুরিয়নে টেস্টে খেলতে টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা সুপারস্পোর্টস পার্কে এসে জানান, ব্যাক স্প্যাজমের কারণে রবীন্দ্র জাডেজা প্রথম টেস্টে খেলতে পারছেন না।
তবে সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে দেখা গেল রবীন্দ্র জাডেজাকে ভারতের ওয়ার্ম আপ সেশনে। সেই সময় তাঁকে দেখে মনে হয়নি তিনি অস্বস্তিতে রয়েছেন। সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে জাডেজাকে বল করতেও দেখা যায়। সেই সময় ভারতীয় টিমের হেলথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রজনীকান্ত খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন জাডেজাকে। সেদিন ভারতের ব্যাক আপ পেসার মুকেশ কুমারের পাশাপাশি বোলিং অনুশীলন করেন রবীন্দ্র জাডেজা।কিন্তু কেন তিনি প্রথম টেস্টের সুযোগ পেলেন না এটা খুবই বিস্ময়ের!
