Game

2 years ago

Sandro Tonali: ফিক্সিংকাণ্ডে' নিষিদ্ধ হচ্ছেন ইতালিয়ান ফুটবলার

Sandro Tonali (File Picture)
Sandro Tonali (File Picture)

 

মিলান  : ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হচ্ছেন ইটালিয়ান ফুটবলার। অভিযোগ উঠেছে নিউক্যাসল ইউনাইটেডের ইতালিয়ান ফুটবলার স্যান্দ্রো তোনালির বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে ১০ মাসের নিষেধাজ্ঞা পেতে পারেন এই ফুটবলার।

এসি মিলানে থাকার সময় তিনি ম্যাচ ফিক্সিং করেছিলেন। ম্যাচ জিততে নাকি বাজি ধরেছিলেন তিনি। নিউ ক্যাসেলে যোগ দেওয়ার পর এই বিষয়টি সামনে এসেছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে প্রিমিয়ার লিগের এই মরসুমের বাকি ম্যাচ ও আগামী বছরের ইউরোও খেলতে পারবেন না তিনি।

তবে অভিযোগ উঠার পর তদন্তকারী কর্তৃপক্ষকে এ ব্যাপারে সহযোগিতা করছেন তোনালি। তদন্তে সহযোগিতা না করলে সর্বোচ্চ তিন বছরের জন্য নিষিদ্ধও হতে পারেন তেনালি।

You might also like!