Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

KKR and Hyderabad: রবিবার আইপিএল ফাইনাল, মুখোমুখি কলকাতা ও হায়দরাবাদ

IPL Final Sunday, Kolkata vs Hyderabad
IPL Final Sunday, Kolkata vs Hyderabad

 

কলকাতা, ২৬ মে: রবিবার সুপার সানডে। আইপিএলের ফাইনাল। ১৭তম আইপিএল ফাইনাল হবে চিপকে। ফাইনালে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।

কি বলছে ওয়েদার রিপোর্ট:

ওয়েদার রিপোর্ট অনুযায়ী চিপকে বৃষ্টির সম্ভবনা মাত্র ৩ শতাংশ। ম্যাচ শুরু হওয়ার সময় সেখানকার আবহাওয়া ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর্দ্রতা থাকার কথা ৬৬-৭৩ শতাংশ। ফলে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভবনা খুবই কম।

যদি বৃষ্টি হয় তাহলে কী হবে:

ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে। রবিবার চিপকে বৃষ্টির জন্য ফাইনাল না হলে ম্যাচ হবে রিজার্ভ ডে-তে। রবিবার বৃষ্টি হলে রাত ১২.২৬ অবধি ৫ ওভারের ম্যাচ আয়োজন করার চেষ্টা করা হবে। যদি রবিবার ম্যাচ না করা যায় তা হলে রিজার্ভ ডে-তেই হবে খেলা।

রিজার্ভ ডে-তেও বৃষ্টি হলে, কোন দল চ্যাম্পিয়ন হবে:

রিজার্ভ ডে-তেও বৃষ্টি হলে রাত ১.৩০ মিনিট পর্যন্ত সুপার ওভার করার চেষ্টা করা যাবে। তা-ও যদি না করা যায়, তা হলে গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হবে কেকেআর।


You might also like!