Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

IPL 2025: দিল্লি ছেড়ে চেন্নাইয়ে পন্থ?IPL-এ কোন দলে দেখা যেতে পারে তাঁকে?

Rishabh Panth
Rishabh Panth

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ দিন ধরে খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে পরের বছর আইপিএলে দল বদলাতে পারেন ঋষভ পন্থ। তাঁকে খেলতে দেখা যেতে পারে চেন্নাই সুপার কিংসের হয়ে। পন্থকে দিল্লিতে রাখার ব্যাপার অনেকটাই নির্ভর করছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে।

যে সব গুঞ্জন ছড়িয়ে পড়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে ঋষভ পন্থের নাম। শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটলস ছাড়তে পারেন ঋষভ। পরিবর্তে তাঁকে কিনতে পারেন চেন্নাই সুপার কিংস। দৈনিক জাগরণে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, ঋষভের পারফরম্য়ান্স নিয়ে খুশি নয় দিল্লির ম্যানেজমেন্ট। আর সেই কারণেই দল ছাড়তে পারেন তিনি।

এদিকে ২৬ বছর বয়সী ওই ক্রিকেটার দিল্লি ছাড়লেই তাঁকে নিতে পারে চেন্নাই সুপার কিংস। চেন্নাই দলের এক কর্মকর্তা দৈনিক জাগরণকে জানিয়েছেন, তাঁদের তরফে ধোনির বিকল্প খোঁজার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে ঋষভকে উইকেট কিপার হিসেবে দলে নেওয়া হতে পারে।৪৩ বছর বয়সী ধোনিকে ২০২৫ সালের IPL-এ নাও দেখা যেতে পারে।

You might also like!