Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

IPL 2024 : চেন্নাইয়ের জার্সিতে আজই শেষ ম্যাচ মুস্তাফিজুরের, আইপিএলে ঘরের মাঠে চ্যালেঞ্জ পঞ্জাব

CSK VS PBKS
CSK VS PBKS

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেকর্ড ২৬২ রান। ইডেনে সেই রান তাড়া করে এই আইপিএলে কলকাতা বধ করছে পঞ্জাব। আজ, বুধবার চেন্নাই চ্যালেঞ্জ উত্তরের এই দলের কাছে। চিপকে এই ম্যাচে চোট সারিয়ে দলে ফিরতে পারেন শিখর ধাওয়ান। শেষ ম্যাচে জিতেই এই ম্যাচ খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই। এদিন চেন্নাই জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান।

শেষ পাঁচটি ম্যাচে জয়ের পাল্লা ভারী রুতুরাজ গাইকোয়াডদের। পঞ্জাবের এই ম্যাচে মূলধন শেষ ম্যাচে কলকাতার বিরুদ্ধে জয়। গত তিন বারে ঘরের মাঠে পঞ্জাবের কাছে হারেনি চেন্নাই। সেই ধারাই এদিনের ম্যাচে বজায় রাখতে চান রুতুরাজ। তাই টুর্নামেন্টের বাকি ম্যাচে মুস্তাফিজুর পাওয়া না গেলেও চিন্তা করছেন না তিনি।

নয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তালিকায় আট নম্বরে পঞ্জাব। এই দল থেকে বিশ্বকাপ খেলতে যাবেন আর্শদীপ সিং। চেন্নাইকে হারিয়ে চমক দিতে চান স্যাম কারেনরা। ওয়াকিবহাল মহলের দাবি, চেন্নাই ম্যাচ শেষ সুযোগ থাকছে পঞ্জাবের কাছে। জিতলে সুযোগ থাকবে প্লে-অফের দিকে এগিয়ে যাওয়ার।

You might also like!