Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

IPL 2024 MI vs LSG: শুক্রবার ওয়াংখেড়েতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স, শেষ ম্যাচে জিততে প্রত্যয়ী লখনউ

IPL 2024 MI vs LSG
IPL 2024 MI vs LSG

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশুক্রবার আইপিএলে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘরের মাঠে নামবেন হার্দিক পান্ডিয়ারা। এই মরশুমে প্লে-অফে ওঠার সুযোগ নেই। তবুও নিয়মরক্ষার ম্যাচে জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় দুই টিমই।

১৩টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচ জিতেছে লখনউ সুপার জায়ান্টস। এই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন লখনউর মার্কাস স্টয়নিস। ৪৫ বলে ৬২ রান করেন তিনি। তাঁর ব্যাটে ভর করে জিতেছিল লখনউ। শেষ ম্যাচেও মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না কে এল রাহুলরা।

এদিকে এই মরশুমে ১৩টি ম্যাচের মধে ৪টি ম্যাচ জিতেছে মুম্বই। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবথেকে নিচে আছেন হার্দিক পান্ডিয়ারা। রোহিত শর্মাকে সরিয়ে এবার হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছিল মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। কিন্তু তার ফল একেবারেই ভাল হয়নি। নতুন মরশুমে নতুন করে শুরু করতে চায় মুম্বই।


You might also like!