
মায়ামি, ১০ সেপ্টেম্বর : বিশ্বকাপ বাছাইপর্বে খেলার জন্য ব্যস্ত রয়েছেন লিওনেল মেসি। ফলে তাকে ছাড়াই ইন্টার মায়ামিকে মাঠে নামতে হচ্ছে। বিশ্বকাপজয়ী তারকা যোগ দেওয়ার পরে এখনও মিয়ামি হারের মুখ দেখেনি। এবার মেসিকে ছাড়াই জয় পেল মায়ামি। রবিবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সময় অনুযায়ী ভোর সাড়ে ৫টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিটি। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে মায়ামি।
এই জয়ের মাধ্যমে টানা ১২ ম্যাচে সফলতা পেল মায়ামি। এর মধ্যে একটি ম্যাচ ড্র হলেও হারের মুখ দেখেনি মেসির দল। গত ২২ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সিতে মেসির অভিষেক হওয়ার পর থেকেই ধারাবাহিক সফলতা দেখে যাচ্ছে মিয়ামি।
