Game

2 years ago

Asia Cup:এশিয়া কাপে সুপার ফোরে পৌঁছল ভারত, দেখে নিন কবে খেলা কার সঙ্গে

Asia Cup
Asia Cup

 

ক্যান্ডি, ৫ সেপ্টেম্বর : নেপালকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেছেন রোহিত শর্মারা। ভারতের সামনে লক্ষ্য ছিল ৫০ ওভারে ২৩১ রান। কিন্তু বৃষ্টির কারণে লক্ষ্য কমে দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। এই রান সহজেই তুলে নেন রোহিত শুভমনরা। এবার সুপার ফোরের ম্যাচ।ভারতের প্রথম খেলা ১০ সেপ্টেম্বর অর্থাৎ আগামী রবিবার, পাকিস্তানের বিরুদ্ধে। রোহিতদের পরের খেলা ১২ সেপ্টেম্বর। প্রতিপক্ষ গ্রুপ বি-র শীর্ষে থাকা দল। গ্রুপ বি থেকে কোন দুই দল সুপার ফোরে যাবে তা এখনও ঠিক হয়নি। মঙ্গলবার শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের পরেই সেটা পরিষ্কার হয়ে যাবে। তবে এখন যা পরিস্থিতি তাতে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা বেশি শ্রীলঙ্কা ও বাংলাদেশের। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় তা হলে তারা হবে গ্রুপ বি-র শীর্ষে থাকা দল। অর্থাৎ, ১২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত।

সুপার ফোরে ভারতের শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর। সেই ম্যাচে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ হবে সেই দল। অর্থাৎ, ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হতে পারেন রোহিতেরা। আর যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তা হলে তাদেরও সুযোগ রয়েছে সুপার ফোরে যাওয়ার। সে ক্ষেত্রে গ্রুপ বি-র দুই দল কারা হবে তা নির্ভর করছে নেট রানরেটের উপর।




You might also like!