Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

India-Pakistan conflict in Asia Cup :ভারত-পাকিস্তান দ্বন্দ্বে চরম বিশৃংখলার মধ্যে এশিয়া কাপ

India-Pakistan conflict in Asia Cup
India-Pakistan conflict in Asia Cup

 


মুম্বই, ৩ মে  : এশিয়া কাপ নিয়ে জটিলতা কাটছেই না। ইতিমধ্যে ভারতের প্রস্তাব মেনে নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে আসর আয়োজনের পক্ষে মত দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এশিয়া কাপের হাইব্রিড মডেলটিকে বাস্তবসম্মত মনে হচ্ছে না এসএলসির কাছেও।

দুই দেশের রেষারেষির কারণে এবারের এশিয়া কাপের আসর বাতিল হলে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও বিপাকে পড়তে পারে পাকিস্তান। এদিকে দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের বৈরিতার কারণে ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত করতে পারছে না আইসিসি।

তবে এক দিনের বিশ্বকাপের আগে এশিয়া কাপের সমস্যা মেটাতেই হবে। ক্রিকেটের জন্য এই ধরনের জটিলতা কোনো শুভ বার্তা নয়।

যদি কোনো কারণে এশিয়া কাপ বাতিল হয়ে যায় এবং নতুন টুর্নামেন্টের মডেল বাস্তবায়নে বিসিসিআই সফল হয় তাহলে সেক্ষেত্রে বিপদ আরও বাড়বে পাকিস্তানের। তাছাড়া এর প্রভাব পড়বে আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপ এবং এফটিপির ওপরও।


You might also like!