
হানঝাউ : উজবেকিস্তান, সিঙ্গাপুর ও জাপানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করেছিল ভারত। এরপর ‘মাদার অফ অল ব্যাটল’-এ ও পাকিস্তানকে গোলের মালা পরিয়ে হেলায় হারাল ভারত। খেলার ফলাফল ভারতের পক্ষে ১০-২। ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং একাই চারটি গোল করেন। আর এই জয়ে শেষ চারে চলে গেল ভারতের পুরুষ হকি দল।
ভারতের হয়ে গোলগুলি করেন মনদীপ(১), হরমনপ্রীত(৪), সুমিত(১), বরুণ(২), সমশের(১), ললিত(১)।
