Game

2 years ago

Shubman Gill :আইসিসির 'ক্রিকেটার অব দ্য ইয়ার' : এবার দৌড়ে রয়েছেন কিছু ক্রিকেটার

Shubman Gill
Shubman Gill

 

দুবাই, ১৩ ডিসেম্বর : গত ২০১০ সাল থেকে আইসিসি ‘ক্রিকেটার অব দ্য ইয়ার’ পুরস্কার চালু করেছে। সেই বছর প্রথম পুরস্কার জিতে নেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। গত ১২ বছরে 'ক্রিকেটার অব দ্য ইয়ার’ পুরস্কার বাংলাদেশ, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য ক্রিকেট খেলা দেশের ক্রিকেটার এই পুরস্কার পেয়েছেন। এবার ‘ক্রিকেটার অব দ্য ইয়ার’ পুরস্কারের দৌড়ে আছেন-ভারতের ওপেনার শুভমান গিল, নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল, ভারতের বিরাট কোহলি, স্পিনার রবিন্দ্র জাদেজা ও আইরিশ পেসার মার্ক এডেয়ার।

শুভমান গিল চলতি বছরে এ পর্যন্ত ৪৮ ইনিংসে ৭টি সেঞ্চুরি আর ১০টি ফিফটির সাহায্যে ২১১৮ রান করেছেন। ৫২ ইনিংসের বেশি ব্যাট করে ৬টি সেঞ্চুরি আর পঞ্চাশের বেশি ইনিংসে ১৯৫৬ রান করেন নিউজিল্যান্ডের তারকা ড্যারেল মিচেল। বছরের শেষ দিকে তিনি আরও ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবেন। মাত্র ৩৪ ইনিংসে ৮টি সেঞ্চুরি আর ৯টি পঞ্চাশের সাহায্যে ১৯৩৪ রান করে তৃতীয় পজিশনে আছেন ক্রিকেটার বিরাট কোহলি। আর বোলিংয়ে উইকেট শিকারে এগিয়ে রয়েছেন ভারতের তারকা স্পিনার রবিন্দ্র জাদেজা। তিনি ৩৭ ইনিংসে ৬৪ উইকেট শিকার করেছেন। আয়ারল্যান্ডের মার্ক এডেয়ার ৩৮ ইনিংসে ৫৮ উইকেট শিকার করেছেন। তার সামনে এখন ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। ৩১ ইনিংসে বল করে ৫৭ উইকেট শিকার করে এই তালিকায় আছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।


You might also like!