
মিউনিখ, ২৫ নভেম্বর : বায়ার্ন মিউনিখের হয়ে গোল করেই চলেছেন হ্যারি কেইন। এবার কোলনের বিপক্ষে গোল করে দলকে জেতালেন। এ নিয়ে টানা ৪ ম্যাচে গোলের দেখা পেলেন হ্যারিকেন। শুক্রবার রাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল কোলন ও বায়ার্ন মিউনিখ। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় বায়ার্ন। দলের হয়ে একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন।
আগের ম্যাচে জোড়া গোলে ব্রায়ান টেবিলের শীর্ষে উঠলেও জায়গা ধরে রাখতে পারেনি বায়ার্ন। কোলনের বিপক্ষে জিতেও ১১ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রইল তারা। আর ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার লেভারকুসেন।
