Breaking News

 

Game

2 years ago

Asia Cup 2023 : উজবেকিস্তানকে ১৬ গোল দিয়ে হকিতে যাত্রা শুরু হরমনপ্রীতদের

India started  hockey journey with 16 goals against Uzbekistan
India started hockey journey with 16 goals against Uzbekistan

 

হানঝাউ, ২৪, সেপ্টেম্বর : উজবেকিস্তানকে ১৬-০ গোলে উড়িয়ে এশিয়ান গেমসে যাত্রা শুরু করল ভারতীয় হকি। আগামী বছর প্যারিস অলিম্পিক। হরমনপ্রীত সিংদের লক্ষ্য প্যারিস অলিম্পিক থেকে পদক আনা। সেই লক্ষ্য পূরণের জন্যই চিন এশিয়ান গেমসে নেমেছে ভারত। হানঝাউ থেকেই অলিম্পিকের টিকিট জোগাড় করে নিতে চান ললিত উপাধ্যায়, বরুণ কুমাররা। প্রথম ম্যাচেই উজবেকিস্তানকে উড়িয়ে দিল ভারত। অবশ্য উজবেকিস্তান বিশ্ব ব়্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা টিম। তাদের বিরুদ্ধেই ম্যাচ প্র্যাক্টিস সেরে নিলেন হরমনপ্রীতরা।

ভারতের কোচ ক্রেগ ফুলটন গেমসের শুরু থেকে দাপট দেখাতে চেয়েছিলেন। সেটা করে তিনি খুশি। দু’দিন পর সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে ভারত। ভারতের গ্রুপে আছে পাকিস্তান, বাংলাদেশ, জাপান। জাপানের মতো কঠিন টিমের বিরুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের মনোবল তুঙ্গে।

You might also like!