Game

2 years ago

Hardik Pandeya : বিশ্বকাপে আর কী খেলা হবে না হার্দিকের?

Hardik Pandeya (File Picture)
Hardik Pandeya (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গ্রুপস্তরে ভারতের বাকি দুটো ম্যাচ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, আর এই দুই ম্যাচেই খেলবেন না  হার্দিক পান্ডেয়া। বাংলাদেশের বিরুদ্ধে চোট পাওয়ার পর এখন তিনি গোড়ালিতে চোট সারানোর কাজ করছেন। তাঁকে পুরো ফিট করেই দলে ফেরাতে চায় টিম ইন্ডিয়া। এই কারণে তাঁকে গ্রুপস্তরের বাকি দুটো ম্যাচ খেলানো হচ্ছে না। ফলে ২ ও ১২ নভেম্বর যথাক্রমে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না।

বাংলাদেশের বিরুদ্ধে পুনেতে বল করার সময় চোট পান হার্দিক পান্ডিয়া। একটি বল আটকানোর সময় ঠিকঠাক ল্যান্ডিং করতে না পেরে তিনি চোট পান। এরপর থেকে তিনি আর ম্যাচ খেলেননি। তিনি চলে যান এন সি এ-তে। সেখানে তাঁর চোট সারানোর কাজ চলছে। ধর্মশালায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিনি না খেলায় মনে করা হয়েছিল লখনউতে তিনি ইংল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে নামবেন, কিন্তু সেখানেও তিনি নামেননি। 

তাঁর অলরাউন্ড স্কিলের দিকে নজর রেখে টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ। তাঁকে সেমিফাইনাল ও ফাইনালে খেলাতে চায় দল। তাই দল সেফ জোনে থাকায় তাঁকে খেলাচ্ছে না দল। তাঁর জায়গায় দলে খেলানো হয়েছে সূর্যকুুমার যাদবকে। শার্দূল ঠাকুরকে বসিয়ে খেলানো হচ্ছে মহম্মদ সামিকে। সূর্যকুমার প্রথম ম্য়াচে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে রান পান। অন্যদিকে সামি পরপর দুটো ম্য়াচে উইকেট পান।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে বেশ কিছুটা ভুগতে হয়েছে। বিশেষ করে ভারতের ব্যাটিং কে। বোলিং দুর্দান্ত ছন্দে দল থাকলেও ১০০ রানে জিততে পেরেছে। ম্যাচের পর ভারতের বোলিং কোচ পারাস হামব্রে জানান, মেডিকেল দল হার্দিক পান্ডিয়াকে মনিটর করছে। আগামী কয়েকদিনে তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদিও গ্রুপস্তরে বাকি দুটো ম্যাচে হার্দিকের না খেলা নিয়ে দলের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

লিগ তালিকায় ভারত বর্তমানে শীর্ষে রয়েছে ১২ পয়েন্ট পেয়েছে ৬টা ম্য়াচ খেলে। ইংল্য়ান্ড ম্যাচ ছাড়া বাকি ম্যাচে দলকে বেশি বেগ পেতে হয়নি। সামনে এবার শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা ফর্মে না থাকলেও প্রোটিয়ারা ফর্মে রয়েছে। ফলে অপরাজিত থেকে ভারত পরের রাউন্ডে যাওয়াটাই পাখির চোখ করছে। শ্রীলঙ্কাকে পরাস্ত করতে পারবে অফিসিয়ালি সেমিফাইনালে প্রবেশ করবে টিম ইন্ডিয়া।

You might also like!