
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রথমবার জন্মদিনের দিন মাঠে নেমেছিলেন ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ড্য। ৩০ তম জন্মদিনের দিন কেক কেটেই ২২ গজে নেমেছিলেন তিনি। প্রতিপক্ষ আফগানিস্তানের বিরুদ্ধে কাঙ্খিত জয় আসার পর ফের আরেও এক দফা সেলিব্রেশনে মাতলেন সকলে। ড্রেসিংরুমে আরও একবার কেক কেটে হার্দিক পান্ডিয়ার জন্মদিন পালন করা হল।
বিসিসিআই ড্রেসিংরুমে ভারতের এই তারকা অলরাউন্ডারের কেক কাটার একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে উপস্থিত ছিলেন ইশান কিশান, বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ অন্যান্য খেলোয়াড়রা। ভিডিয়োতে দেখা গিয়েছে, হার্দিক কেক কাটছেন। উপস্থিত সকলে হাততালি দিয়ে হার্দিককে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাচ্ছেন।
বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে হার্দিক পান্ড্য ২টি উইকেট নিয়ে ম্যাচ শেষ করেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের পর তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিরাটরা।
