Breaking News
 
Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু? Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র? CJI Surya Kant: সুপ্রিম নির্দেশ অমান্য করে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের

 

Game

3 years ago

TATA IPL 2023 : আজ আমেদাবাদে ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করতে চায় গুজরাট টাইটান্স, হায়দরাবাদ হারলেই আইপিএল থেকে বিদায়

Hardik Pandaya Captain of GT  (File Picture )
Hardik Pandaya Captain of GT (File Picture )

 

আমেদাবাদ, ১৫ মে : আজ আমেদাবাদে নামবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাট ১২টি ম্যাচে খেলে ৮টি জয় ও ৪টিতে হেরে লিগ টেবলের শীর্ষে রয়েছে। অন্যদিকে ১১টি ম্যাচে খেলে মাত্র ৪টিতে জিতে ও ৭টি ম্যাচে হেরে পয়েন্ট টেবলের ৯ নম্বরে রয়েছে হায়দরাবাদ। আজ অরেঞ্জ আর্মির বিরুদ্ধে ল্যাভেন্ডার রংয়ের জার্সি পরে খেলবেন হার্দিকরা। ক্যান্সার সচেতনতা প্রচারের লক্ষ্যে এই ল্যাভেন্ডার রংয়ের জার্সি পরে খেলার সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ধারাবাহিক পারফর্ম করা গুজরাট নিজেদের শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হেরেছিল।

আজ হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে জিতে প্লে অফ পাকা করতে মরিয়া টাইটান্সরা। আর আজ হায়দ্রাবাদ হারালেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে মোট ২ বার সাক্ষাৎ হয়েছে গুজরাট ও হায়দরাবাদের। যার মধ্যে ১ বার জিতেছে গুজরাট। ১ বার হায়দরাবাদ। চলতি আইপিএলে একবারই সাক্ষাৎ হতে চলেছে ২ দলের। এবার দেখার আমেদাবাদে আজ কোন দল করবে বাজিমাত।?


You might also like!