Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Game

7 months ago

Shubman Gill smashes 269: ভারতের প্রথম অধিনায়ক হিসেবে গিলের মাইলফলক

India captain Shubman Gill
India captain Shubman Gill

 

কলকাতা, ৪ জুলাই : টেস্ট ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এই তিন তারকাকে ছাড়া দীর্ঘদিন পর টেস্ট খেলছে ভারত। অধিনায়ক রোহিত শর্মার অবর্তমানে ইংল্যান্ড সফরে দলকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ ক্রিকেটার শুভমান গিল। ২৫ বছর বয়সী এই টপঅর্ডার ব্যাটসম্যান ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে করেন সেঞ্চুরি (১৪৭)। বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করার মধ্য দিয়ে মাইলফলক স্পর্শ করেন শুভমান গিল। তিনি ভারতীয় প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ড সফরে ডাবল সেঞ্চুরি হাঁকালেন। অতীতে কপিল দেব, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ভারতীয় তারকারা এই রেকর্ড গড়তে পারেননি। অথচ ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিল এই নজির গড়লেন।তিনি ৩৮৭ বল খেলে ২৬৯ রান করেন।

You might also like!