Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Cricket Milestone:এক সিরিজে স্যার ব্রাডম্যানের করা রান তাড়া গিলের

Shubman Gill, Sir Don Bradman
Shubman Gill, Sir Don Bradman

 

কলকাতা, ৯ জুলাই : যে ভেন্যুতে (এজবাস্টনে) ভারতের রেকর্ড ছিল বিবর্ণ সেই ভেন্যুতেই দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারাল গিলরা।

টেস্টে রানের হিসাবে দেশের বাইরে এবং ইংল্যান্ডের বিপক্ষে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। আর এজবাস্টনে ভারতের প্রথম জয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন তাদের ২৫ বছর বয়সি ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল। দেশের বাইরে টেস্ট জেতা ভারতের সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন তিনি।

দুই ইনিংসে ২৬৯ ও ১৬১ রান করার সুবাদে ম্যাচসেরাও হয়েছেন তিনি। সিরিজের প্রথম দুই টেস্ট থেকে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৮৫ রান। কোনও টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড স্যার ডন ব্র্যাডম্যানের দখলে। ইংল্যান্ডের বিপক্ষে ১৯৩০ সালের অ্যাশেজে পাঁচ টেস্টে ৯৭৪ রান করেছিলেন এই কিংবদন্তি।

সুতরাং ব্র্যাডম্যানের সেই রেকর্ড ভাঙতে চলতি সিরিজের বাকি তিন টেস্টে গিলকে করতে হবে আর ৩৯০ রান। যে ফর্মে ভারত অধিনায়ক রয়েছেন তাতে এই রান করা মনে হয় অসম্ভব কিছু নয়!

বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে তৃতীয় টেস্ট।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…