Game

2 years ago

Special Train Service : বিশ্বকাপ মরসুমের দ্বিতীয় ম্যাচ ইডেনে, বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

Eden Gardens
Eden Gardens

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছর বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ ইডেনে । বাংলাদেশের বিরুদ্ধে এদিন খেলতে নামবে পাকিস্তান । বিশ্বকাপের মেজাজ নিতে এদিন ইডেনমুখী হবেন ক্রিকেটপ্রেমীরা । সেক্ষেত্রে খেলা দেখে ফিরতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল । এছাড়া, বেশ কিছু ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে বলে খবর ।

প্রিন্সেপ ঘাট ও বারাসত এবং বিবাদী বাগ থেকে বারুইপুরের মাঝে বিশেষ ট্রেন চালানো হবে । পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্রিন্সেপ ঘাট থেকে রাত ১০টা ৫৫ মিনিটে ছাড়বে । বারাসতে পৌঁছবে রাত ১২টা ২৫ মিনিটে । বিবাদী বাগ থেকে ১০টা ৪৫ ছাড়লে তা বারুইপুরে পৌঁছবে রাত ১২টা ১৫ মিনিটে । এছা়ড়া, হাওড়া-তারকেশ্বর লোকালের সময় একটু পরিবর্তন করা হয়েছে । ১১টা ৫-এর বদলে ছাড়বে ১১টা ১৫ মিনিটে ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যারা ক্রিকেটের বিশ্বকাপ দেখতে ইচ্ছুক, যারা ইডেন গার্ডেন্সে আসছেন তাঁদের কথা মাথায় রেখে রেলওয়ে কয়েকটি বিশেষ ট্রেন চালাচ্ছে ।

You might also like!