
ইংল্যান্ড, ৯ ফেব্রুয়ারি : ফুটবলে এবার লাল, হলুদের পর নীল কার্ডও যুক্ত হতে যাচ্ছে। এবিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাবনা দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। তবে ফিফা জানিয়েছে, শীর্ষ প্রতিযোগিতা গুলিতে এখনই এই নীল কার্ড ব্যবহার করা হবে না। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) আগামী মরসুম থেকে লাল ও হলুদ কার্ডের পাশাপাশি নীল কার্ড চালু করতে চায়। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) রাজি হলে এফএ কাপ কিংবা লিগ কাপের মতো একটু নিচের দিকের টুর্নামেন্টগুলিতে নীল কার্ড পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে।
