Game

2 years ago

IPL: কোটিপতি লিগে পাঁচ সেরা ধনী অধিনায়ক

Mahendra Singh Dhoni, Rohit Sharma, virat Kohali
Mahendra Singh Dhoni, Rohit Sharma, virat Kohali

 

কলকাতা, ২৭ নভেম্বর :বছরের পর বছর কোটিপতি লীগ আইপিএল চলছে। কোটি কোটি টাকা অর্থ উপার্জন করছেন দেশ-বিদেশের ক্রিকেটাররা।কিন্তু আমরা কতজনই বা জানি এই কোটিপতি লিগ খেলে সবচেয়ে ধনী অধিনায়ক কারা। এক নজরে দেখে নেয়া যাক আইপিএলে সেরা ৫ ধনী অধিনায়ক কে।

মহেন্দ্র সিং ধোনি:

আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধনী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।আইপিএলের শুরু থেকেই তিনি খেলছেন। চারবারের আইপিএল জয়ী অধিনায়ক। ২০০৮ থেকে ২০২২সাল পর্যন্ত আইপিএল খেলে ধোনির আয় ১৬৪ কোটি টাকা!

রোহিত শর্মা:

আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ধনী অধিনায়ক তিনি। ২০০৮ সাল থেকে রোহিত শর্মা আইপিএলে খেলছেন।আইপিএল খেলে তার আয় ১৪৭ কোটি টাকা।

শিখর ধাওয়ান:

আইপিএলের তৃতীয় ধনী অধিনায়ক তিনি। ২০০৮ থেকে ধাওয়ান আইপিএলের সঙ্গে যুক্ত। আইপিএল থেকে তার আয় ৯১ কোটি ৮০ লক্ষ টাকা।

কে এল রাহুল:

আইপিএলের ধনী অধিনায়কের তালিকায় চতুর্থ স্থানে আছেন তিনি। ২০১৩ সাল থেকে আইপিএল খেলে তার আয় ৮২ কোটি টাকা।

হার্দিক পান্ডিয়া:

আইপিএলের পঞ্চম ধনী ক্রিকেটার তিনি। ২০২২ সালে তিনি গুজরাট টাইটান্স এর অধিনায়ক হন। আইপিএল থেকে হার্দিক পান্ডিয়ার আয় ৭৭ কোটি টাকা।

You might also like!