Game

2 years ago

IPL : শেষ মুহূর্তে আইপিএল নিলাম নিয়ে জেনে নিন কিছু তথ্য, সেই সঙ্গে থাকছে বোর্ডের কিছু বড় সিদ্ধান্ত

IPL
IPL

 

মুম্বই, ১৮ ডিসেম্বর : আইপিএলের নিলাম শুরু হচ্ছে আগামীকাল দুবাইতে । এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে নিয়ে বড় পরিবর্তনের কথা জানিয়েছে বিসিসিআই। যেটা এবারের আইপিএল হতে চলেছে তাহল। মোট ৩৩৩ জন প্লেয়ার ৭৭টা স্লটের জন্য লড়াইয়ে নামবে। হাতে রয়েছে ২৬২.৯৫ কোটি টাকা। মোট ১০টা দলের কাছে রয়েছে এই পরিমাণ অর্থ, আর এই টাকাটা তারা খরচ করবে ৭৭ জন প্লেয়ারকে নিতে।

গুজরাট টাইটান এবার সবথেকে বেশি টাকা নিয়ে নিলামে নামছে। তাদের কাছে রয়েছে ৩৮.১৫ কোটি টাকা। লখনউ সুপার জায়ান্টসের কাছে রয়েছে ১৩.১৫ কোটি টাকা। ফলে কোন দল নিলামে শেষ হাসি হাসে সেটাই দেখার। আগে জানানো হয়েছিল, আইপিএলের নিলাম সম্প্রচার হবে ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে। তবে শেষ মুহূর্তে তা পরিবর্তন করে দেড় ঘণ্টা এগিয়ে আনা হল সময়। অর্থাৎ, এবার নিলাম শুরু হবে দুপুর একটা থেকে।

আর আইপিএল নিলাম সরাসরি দেখানো হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এবারে নিলামে এক হাজারেরও বেশি প্লেয়ার নাম লিখিয়েছিলেন। তাঁদের মধ্যে থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র ৩৩৩ জন। এদের মধ্যে ২১৪ জন ভারতীয় ও ১১৯ জন বিদেশি। ১১৬ জন ক্যাপড ও ২১৫ জন আনক্যাপড প্লেয়ার রয়েছেন। নিলামে এবার বেশি প্লেয়ার রয়েছেন অস্ট্রেলিয়ার। অথচ আইপিএলে এবারই থাকছেন অস্ট্রেলিয়ার একাধিক প্লেয়ার। ফ্র্যাঞ্চাইজিগুলো তাঁদের নিতে কতটা ঝাঁপায় সেটাই দেখার।

You might also like!