Game

2 years ago

Chennai Flood: বন্যায় আটকে পরিবার! মন ভালো নেই ইস্টবেঙ্গলের নন্দকুমারের

Nandakumar (File Picture)
Nandakumar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইস্টবেঙ্গলের হয়ে তিনিই চালিয়ে গিয়েছেন লড়াই। শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে নন্দর জোড়া গোল হচ্ছে যার প্রমাণ। নর্থইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে হারানোর ম্যাচে নন্দ জোড়া গোল করলেন ও একটা গোল করালেন। 

ঘূর্ণিঝড় মিগজাউম দাপট দেখিয়েছে চেন্নাইতে। গোটা শহর ছিল জলমগ্ন। বাসিন্দারা জলের দাপটে আটকে গিয়েছিলেন। তাঁদের উদ্ধার করা হলেও ১৭ জনের মৃত্যু হয়েছে। ফুটবলে নিজের সোনা ফর্মের মধ্যে তাঁকে ভাবিয়েছে মিগজাউম। কারণ তামিলনাড়ুতে রয়েছে তাঁর পরিবার।

রবিবার থেকে চেন্নাইয়ের পরিস্থিতি জটিল হয়ে ওঠে। একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ার সঙ্গে সঙ্গে জলমগ্ন হয়ে যায় নন্দকুমারের বাড়িও। এই চিন্তা নিয়েই তিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। ম্যাচ জেতার পর তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। একদিকে বিদ্য়ুৎ নেই, অন্যদিকে চারিদিকে জল। সব মিলিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি।

You might also like!