Game

2 years ago

IPL 2024 BCCI : নজরে লোকসভার নির্ঘণ্ট, হাইব্রিড মডেলে হতে পারে আইপিএল

IPL 2024 BCCI
IPL 2024 BCCI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুবাইয়ের কোকা-কোলা এরিনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশন। এই দিনে দাঁড়িয়েও এই মরশুমের আইপিএলের শুরু ঠিক কবে, তা ঠিক করতে পারল না ভারতীয় ক্রিকেট বোর্ড। কিছু মাধ্যম থেকে দাবি করা হয়েছে, আগামী বছরের ২২ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। কিন্তু বোর্ডের অন্দরে এই খবরে কোনও সিলমোহর নেই।

কারণ, জয় শাহের ভারতীয় ক্রিকেট বোর্ড এখন তাকিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দিকে। আগামী বছরের গোড়ায় লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন। সেই প্রস্তুতি দেখেই হয়তো আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। কেন্দ্রের একটি সূত্র থেকে ইঙ্গিত রয়েছে, এবার লোকসভা ভোট এগিয়ে আসতে পারে। বোর্ডের একটি সূত্রের দাবি, এবারও হয়তো হাইব্রিড মডেলে হতে পারে আইপিএল। গোড়ার দিকে ম্যাচ হতে পারে আবুধাবিতে। ভোট মিটলে টুর্নামেন্ট ফিরতে পারে ভারতে।

সবমিলিয়ে পরিস্থিতি যা, তাতে এবার আইপিএলের রিমোট হয়েছে নরেন্দ্র মোদীর হাতেই। দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ কবে চালু হবে, তা নির্ভর করছে লোকসভা ভোটের নির্ঘণ্টের উপরেই। তাই নিলামের দিনেও ধীরে চলতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।


You might also like!