Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

European Championship: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: নেদারল্যান্ডসকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ইংল্যান্ড

England beat Netherlands to reach second straight final
England beat Netherlands to reach second straight final

 

ডর্টমুন্ড, ১১ জুলাই : ডর্টমুন্ডে বুধবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে ইংল্যান্ড জিতেছে নেদারল্যান্ডের বিরুদ্ধে । শাভি সিমন্সের গোলে পিছিয়ে পড়ার পর নিখুঁত স্পট কিকে সমতা টানেন হ্যারি কেইন। আর শেষ দিকে ইংলিশদের জয়ের গোলটা করেন বদলি খেলোয়াড় ওয়াটকিন্স।

এই নিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল গতবারের রানার্সআপরা। আর সেই সঙ্গে প্রথমবারের মতো বিদেশের মাটিতে কোনও মেজর টুর্নামেন্টের (বিশ্বকাপ ও ইউরো) ফাইনালে উঠল ইংল্যান্ড।

শিরোপা লড়াইয়ে ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। যারা এই টুর্নামেন্টে ছটি ম্যাচ খেলে একটিতেও হারেনি। প্রথম সেমি-ফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। বার্লিনে আগামী রবিবার হবে ফাইনাল।

You might also like!